চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ধানের জমি থেকে মো. মোজাহের উদ্দিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোজহের ওই ইউনিয়নের চালিয়াপাড়ার জামাল হোসেনে ছেলে।